বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আনার হত্যা: আসছে ভারতীয় তদন্ত দল, অন্যতম সন্দেহভাজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে ঢাকায় আসছে ভারতীয় পুলিশের তদন্ত দল। দুপুরে ঢাকায় পৌঁছানোর পর তারা দেখা করবে গোয়েন্দা পুলিশের সঙ্গে। 

এদিকে আনার হত্যায় জড়িত অন্যতম সন্দেহভাজন সিয়ামকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ফরেনসিক তদন্তের জন্য ঘটনাস্থল থেকে তথ্য-উপাত্তও সংগ্রহ করেছে তারা। 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্ত করছে বাংলাদেশ ও ভারত। গঠন করা হয়েছে স্পেশাল তদন্ত টাস্কফোর্স। এরই ধারাবাহিকতায় দুপুরে ঢাকায় আসছে ভারতীয় পুলিশের তদন্ত দল।  

দুই সদস্যের দলটি আনার হত্যাকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবারের সঙ্গে কথা বলবেন। বাংলাদেশে গ্রেপ্তার সন্দেহভাজন তিন আসামিকেও জিজ্ঞাসাবাদ করবেন তারা।

বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও আনার হত্যা তদন্তে তৎপর পুলিশ। নতুন করে আরেক সন্দেহভাজন সিয়ামকে গ্রেফতার করেছে তারা।  

নিউটাউনে ঘটনাস্থলে ওই ফ্ল্যাট থেকে রক্তের নমুনাসহ ফরেনসিক তদন্তের সব তথ্য উপাত্ত সংগ্রহ করেছে পুলিশ। একইসঙ্গে ওই ভবনসহ আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ।

এছাড়া ঘটনাস্থলের কাছ থেকে জব্দ করা হয় গাড়ি। সেখান থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে। 

বুধবার জানা যায়, কলকাতার নিউটাউনে সঞ্জীবা গার্ডেনস আবাসিক ভবনের ভেতরে খুন হন আনোয়ারুল আজীম। তবে সেখানে তার মরদেহ মেলেনি। 

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৪,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit