শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

খাল উদ্ধারে গেলে কান্নার রোল পড়ে যাবে: মেয়র তাপস

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : নিরাপদ নগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ উপলক্ষে বুধবার (২১ মে) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।মেয়র তাপস বলেন, আমাদের জাতিগতভাবে ও চেতনায় দুর্নীতিমুক্ত হতে হবে। লাঠিপেটা বা তদারকি করে দুর্নীতিমুক্ত হওয়া যায় না। একজন নাগরিক হিসেবে যদি দুর্নীতিমুক্ত হতে না পারি, তাহলে কিছুই হবে না।

ডিএসসিসি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হয়েছিলো জানিয়ে মেয়র বলেন, তখন বেতন দিতে পারতো না। এখন দুর্নীতি বরদাস্ত করা হবে না। আমি কাউকে ছাড় দেয়ার জন্য এখানে এতকষ্ট করে আসিনি। দুর্নীতিমুক্ত ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। এর জন্য সাংস্কৃতিক নাগরিক চেতনা জাগ্রত করতে হবে।

‘আমরা শুরু করি, কিন্তু শেষ করতে পারি না। আইন আছে, বাস্তবায়ন করতে পারি না। একটি মামলা নিষ্পত্তি করতে কয়েক বছর লেগে যায়। ফলে সুফল ভোগ করতে পারি না ‘ যোগ করেন ফজলে নূর তাপস।

রেস্তোরাঁয় অভিযান নিয়ে মেয়র বলেন, আমরা যখনই অভিযান শুরু করলাম, তখনই আবার বাধা আসতে থাকল। কিছু সংবাদ মাধ্যম তাদের পক্ষ নিলো। কিন্তু কেন? কঠোর ব্যবস্থা না নিলে কি এসবের সমাধান হবে? কেন আমরা এই রেস্তোরাঁগুলোকে সঠিক পথে আনতে পারলাম না? আমরা তো আরেকটু নিরাপদ করতে পারতাম এই শহরকে।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৪,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit