সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

কসবায় ছায়েদুল হক, আখাউড়ায় মনির হোসেন জয়ী

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৫৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ নির্বাচনে ছাইদুর রহমান স্বপন ও আখাউড়ায় মনির হোসেন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। জেলা পুলিশের একটি বিশেষ সূত্র থেকে পাওয়া তথ্যে ফলাফল নিশ্চিত হওয়া গেছে। ছাইদুর রহমান আইনমন্ত্রী আনিসুল হক এম.পি’র ফুফাতো ভাই ও কুটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এবং মনির হোসেন আখাউড়া উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক।  

সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ি ছাইদুর রহমান স্বপন কাপ-পিরিচ প্রতীকে ৮৬ হাজার ৬৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাশেদুল কাওসার ভুইয়া আনারস প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৫৯ ভোট। 

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে মো. মনির হোসেন ঘোড়া প্রতীকে ২৮ হাজার ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আনারস প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৫৬৩ ভোট।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৪,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit