সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

খাগড়াছড়ির বিভিন্ন ভোট কেন্দ্র ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন পুলিশ সুপার  মুক্তা ধর। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১২০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য  খাগড়াছড়ি জেলার তিনটি উপজেলার  বিভিন্ন এলাকার ভোট কেন্দ্রসমূহের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার (২১মে) খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি  উপজেলায় অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)। এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক  মোঃ সহিদুজ্জামান।
উপস্থিত ছিলেন ।
পরিদর্শনকালে পুলিশ সুপার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কেন্দ্রে অবস্থানরত ভোটারদের সাথে কথা বলেন এবং নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন।এসময় পুলিশ সুপার বলেন, দ্বিতীয় ধাপের ভোট যাতে সুষ্ঠুভাবে হতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। প্রথম ধাপের নির্বাচনেও তাই করেছি। এবারও তেমন হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই। কোনো ধরনের অনিয়ম হলেই কেন্দ্রের ভোট বন্ধ করার নির্দেশনা রয়েছে।
পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ভোটকেন্দ্রের দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ সতর্কতার সহিত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং ভোটকেন্দ্রসমূহরে আশেপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে উপস্থিত সকল ভোটার, এলাকাবাসী, প্রার্থী ও তাদের এজেন্টগণ স্বস্তি প্রকাশ করেন এবং দায়িত্বরত খাগড়াছড়ি জেলা পুলিশের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ভোটের শান্তিপূ্র্ণ পরিবেশ ধরে রাখতে পুলিশ সুপার খাগড়াছড়ির সকল প্রার্থী ও সমর্থকদের আহবান জানান।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  মোঃ জসীম উদ্দিন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টার্নিং কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ,  খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ তফিকুল আলম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলমসহ খাগড়াছড়ি জেলা পুলিশ ও জেলা প্রশাসন এর উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit