মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

যুদ্ধাপরাধের অভিযোগ, ইসরায়েলের পক্ষে সাফাই বাইডেনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে ইসরায়েলের পক্ষে সাফাই গাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ইসরায়েল কোনো গণহত্যা চালাচ্ছে না বলে মনে করেন এই মার্কিন প্রেসিডেন্ট। সোমবার (২০ মে) হোয়াইট হাউসে ইহুদিদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। সোমবার হোয়াইট হাউসে ইহুদি আমেরিকানদের এক অনুষ্ঠানে বাইডেন বলেন, আমাকে স্পষ্ট করে বলতে দিন, আইসিসিতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন আমরা প্রত্যাখ্যান করছি।

একই দিন আইসিসির প্রধান প্রসিকিউটর ঘোষণা দেন, তিনি ইসরায়েলের দুই মন্ত্রী ছাড়াও হামাসের একাধিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে সমতুল্য কোনোকিছু নেই, যোগ করেন বাইডেন। এর কয়েক ঘণ্টা আগেই তিনি এক বিবৃতিতে কঠিন ভাষায় বলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা আপত্তিকর। গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জমা পড়ায় ‘স্তম্ভিত’ বোধ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানের (করিম খান) দপ্তর থেকে আবেদনপত্র জমা দেওয়ার ঘটনাকে ‘অত্যন্ত আপত্তিকর’ বলেও উল্লেখ করেছেন বাইডেন।

যুদ্ধাপরাধের অভিযোগটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। বাইডেন তার ভাষণে বলেন, ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করছে না। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে আইসিজের অভিযোগের বিপরীতে, গাজায় যা ঘটছে তা গণহত্যা নয়। আমরা এটি প্রত্যাখ্যান করি। তিনি এটাও বলেন, ‘তবে ইসরায়েলকে অবশ্যই গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষায় আরও সচেষ্ট হতে হবে। আমরা বিশ্বাস করি না যে, গাজায় যা ঘটছে তা কোনোভাবে গণহত্যা।’গাজা ভূখণ্ডে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা সাত মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এমন অবস্থায় ফিলিস্তিনিপন্থিদের কাছ থেকে প্রতিবাদের মুখোমুখি হয়েছেন বাইডেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৪,/বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit