রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

হেলিকপ্টার দুর্ঘটনার কারণ জানাল ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ১৯ মে রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন হেলিকপ্টার দুর্ঘটনায়। এরপরই এ ঘটনায় ষড়যন্ত্রের ‘গন্ধ’ খুঁজে পাচ্ছেন অনেকে। হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে ইরানের সরকারি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে রাইসির হেলিকপ্টার ভেঙে পড়েছিল পাহাড়ে।

ইরান নাকি এই হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ‘সাহায্য’ চেয়েছিল; কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে- পরিকাঠামোগত সমস্যার কারণে তারা সাহায্য করতে পারছে না। 

২০২১ সাল থেকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ইব্রাহিম রাইসি। তার শাসনামলেই ইরানি-কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক নাগরিক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। 

রাইসির মৃত্যু নিশ্চিত হওয়ার পর ইরানের ক্যাবিনেট একটি বিবৃতিতে বলেছে- ‘কোনো ধরনের বাধা ছাড়াই সরকার কাজ চালিয়ে যাবে। এই অনুগত জাতিকে আশ্বস্ত করতে চাই যে, আয়াতুল্লাহ রাইসির অক্লান্ত চেতনায় সেবার পথে অব্যাহতভাবে হাঁটতে থাকব আমরা।’

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit