বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

নিজ গ্রামে ভোট দিয়ে যা বললেন দীপু মনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২১ মে) দুপুরে চাঁদপুর সদরের কামরাঙা ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে গিয়ে সাংবাদিকদের এসব বলেন তিনি। দীপু মনি বলেন, ‘সাধারণ ভোটার হিসেবে নিজের এলাকায় ভোট দিয়েছি। এটা আমার জন্য সৌভাগ্যের। যারা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও ভূমিদস্যু তারা নয়, বরং জনগণের কল্যাণ করবেন এমন প্রার্থী নির্বাচিত হোক।’

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, এই নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারছেন। এটি দেশের গণতন্ত্র চর্চার সুফল। গণতন্ত্র চর্চার পাশাপাশি সাধারণ মানুষের ভোট ও খাদ্যের অধিকার প্রতিষ্ঠা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, সমাজকল্যাণমন্ত্রী নিজে গ্রাম রাঢ়িরচর এসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তবে ভোট কেন্দ্রের বাইরে এমন দৃশ্য দেখা গেলেও, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে ডা. দীপু মনি একাই কেন্দ্রে যান। এসময় গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit