বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সত্যিই কি মা হতে চলেছেন ক্যাটরিনা?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৮৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ কি গর্ভবতী? বহু দিন ধরেই এমন জল্পনা চলছে। বেশ কিছু দিন হয়ে গেল ক্যাটরিনাকে মুম্বাইয়ের কোনও অনুষ্ঠানে বা ছবিশিকারিদের ক্যামেরায় দেখাও যাচ্ছে না। লন্ডনে গিয়েছেন তিনি। আর তাতেই জল্পনা আরও বেড়েছিল। আর এবার যেন সেই জল্পনা আরও ঘনিয়ে উঠল!

দিন কয়েক আগেই জন্মদিন ছিল অভিনেতা ভিকি কৌশলের। স্ত্রীর সঙ্গে বিশেষ দিন কাটাবেন বলে লন্ডন পাড়ি দিয়েছিলেন ভিকি। লন্ডনের রাস্তায় ক্যাটরিনা ও ভিকির একটি ভিডিও যেন বলে দিচ্ছে, সত্যিই তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। দেখা যাচ্ছে, ক্যাটরিনার পরনে লম্বা কালো জ্যাকেট। সেই কালো জ্যাকেটেই যেন ঢাকা তার স্ফীতোদর! ক্যাটরিনাকে ধরে রাস্তায় হাঁটছেন ভিকি।

এই ভিডিও দেখে নেটিজেনরাও চমকে গিয়েছেন। সোমবার ভোটদানের সময় প্রকাশ্যে এসেছে অভিনেত্রী দীপিকা পাডুকোনের স্ফীতোদর। যদিও, দীপিকা ও রণবীর সিং নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানধারণের কথা জানিয়েছেন। ক্যাটরিনার ভিডিও দেখে নেটাগরিকরা বলছেন, ‘‘দীপিকার থেকেও ‘বেশি’ গর্ভবতী লাগছে ক্যাটরিনাকে দেখে।’’এর আগেও লন্ডনের রাস্তায় ক্যাটরিনাকে একটি কালো জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে।

সেই ছবি দেখেও নেটাগরিকেরা বলেছিলেন, নিজের স্ফীতোদর আড়াল করেছেন অভিনেত্রী। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ক্যাটরিনার গর্ভবতী হওয়ার জল্পনা তৈরি হয়েছে। যখনই অভিনেত্রী কোনও ঢিলেঢালা পোশাক পরে ক্যামেরার সামনে এসেছেন, তখনই গুঞ্জন উঠেছে যে, তিনি হয়তো মা হতে চলেছেন। সেই সব যদিও গুজবই ছিল। কিন্তু এবার যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেটি দেখে নেটিজেনরা এক প্রকার নিশ্চিত- সত্যিই ক্যাটরিনা-ভিকির সংসারে আসছে নতুন অতিথি।

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৪,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit