বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন

নিজের পছন্দ হলেও শাহরুখের ভয়ে যে কাজ করেন না গৌরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : প্রথম দেখাতেই প্রেম! তারপর নিজের প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য অবিরাম ছুটে চলা। শেষ পর্যন্ত তাকে নিজের করে পাওয়া। বলছিলাম শাহরুখ খানের কথা। নিজের প্রথম প্রেম গৌরী খানকে অনেকটা ফিল্মি স্টাইলেই জীবনসঙ্গী করেছেন কিং খান। গৌরীও শাহরুখের প্রস্তাব ফিরিয়ে দেননি।

দুই ধর্মের মানুষ হয়েও দীর্ঘ তিন যুগ ধরে তারা বাস করছেন পরম ভালোবাসায়। শাহরুখ যেমন নিজের সব পদক্ষেপে গৌরীর পরামর্শ নিতে ভোলেন না, তেমনি গৌরীও শাহরুখের পছন্দের বাইরে কিছুই করেন না। এমনকী শাহরুখের পছন্দ নয় বলে নিজের অনেক পছন্দও ত্যাগ করেছেন তিনি।

1
গৌরী খান ও শাহরুখ খান

এর আগে কফি উইথ করণ শো’তে এসে নিজের ফ্যাশন নিয়ে কথা বলেছিলেন গৌরী খান। বাড়িতে সুহানা থাকলেও গৌরী খানের ফ্যাশন গুরু হলেন ছেলে আরিয়ান খান। কোনটা ট্রেন্ড, মা কোনটা পরবে, সব সময় আরিয়ানই স্থির করে থাকেন। আরিয়ানের ফ্যাশন সম্পর্কে জ্ঞান প্রচুর। ফলে সে যাই বলে একবাক্যে মেনে নিয়ে থাকেন গৌরী খান।

ছেলের সঙ্গে গৌরী খানের বন্ডিং ভীষণ ভাল। তবে শাহরুখ খানও গৌরী খানের বিষয় ভীষণ সচেতন। বিশেষ করে প্রসঙ্গ যদি হয় ফ্যাশন। গৌরী খানকে তিনি পরামর্শ দিতে কখনও ভোলেন না। গৌরীকে একটি পার্টিতে প্রথম দেখেছিলেন শাহরুখ খান।

কিছুদিনের মধ্যে আলাপও হয়েছিল। তবে একদিন গৌরী দিল্লি ছেড়ে চলে আসেন মুম্বাইয়ে। তখন তাকে খুঁজতে মাত্র ৪০০ টাকা পকেটে নিয়ে দিল্লি ছেড়েছিলেন তিনি। এরপরের গল্প সবার জানা। একদিকে ভালোবাসার মানুষটিকে পাবার সব চেষ্টাই করেছেন, অন্যদিকে নিজের ক্যারিয়ারও এগিয়ে নিয়েছেন সমানতালে। আর আজ তিনি বলিউড বাদশা। গৌরীও রয়েছেন শাহরুখের সফলতার প্রতিটি সিড়িতে অনুপ্রেরণা হয়ে।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit