বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

প্রবাস স্কিমে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণে মালয়েশিয়ায় প্রচারণা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রবাস স্কিমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। রবিবার (১৯ মে) স্থানীয় সময় বিকাল ৩টায় ‘প্রবাস স্কিমে অংশগ্রহণ দেশে ফিরে সুন্দর জীবন’ স্লোগানে মালয়েশিয়ার পেনাং রাজ্যের সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডি এর তামান পেলাঙ্গি শাখায় বৈধ পথে প্রবাসী আয় প্রেরণ ও সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রচারনা সভায় হাইকমিশনার এ আহ্বান জানান।

সিবিএল মানি ট্রান্সফার ও বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, ‘দীর্ঘ মেয়াদে এ স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র এ স্কিমে অংশগ্রহণকারীদের বিনিয়োগ করা অর্থের যথাযথ ব্যবহারসহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা প্রদান করবে।’

প্রচারণা সভার সভাপতিত্ব করেন সিবিএল মানি ট্রান্সফার এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান ফারাজী। বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনের কাউন্সেলর (পলিটিক্যাল) প্রণব কুমার ভট্টাচার্য্য এবং কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন সিবিএল মানি ট্রান্সফার এর তথ্য প্রযুক্তি কনসালটেন্ট পাভেল সারওয়ার। সভায় প্রবাসীদের মধ্য থেকে বক্তব্য দেন, গাজী ইউনুছ আলী ও মো: ইসমাইল জবিউল্লাহ সুমন।

এ ছাড়া সভায় হাইকমিশনার প্রবাসীদের নানা সমস্যার কথা শুনেন ও প্রবাসীদের প্রশ্নের উত্তর দেন। এ সময় বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৪,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit