বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী / সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সকালের মধ্যে যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী যুদ্ধবিরতির প্রস্তাব দেয়ার দাবি প্রত্যাখ্যান ইরানের সালমান খানের অ্যাকশন ড্রামায় যুক্ত হলেন অরবিন্দ স্বামী ৪০০ কোটির ফিক্সড ডিপোজিট বিজয়ের, কত সম্পত্তির মালিক অভিনেতা? সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালে সিসিটিভি ভিডিও গায়েব নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগ হরমুজ প্রণালি সচল করতে আন্তর্জাতিক সম্মেলনের ডাক দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধী দলীয় নেতা

আইপিএলের প্রথম কোয়ালিফায়ার আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের প্লে-অফ পর্ব আজ থেকে শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে শীর্ষে থাকা দুই দল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচের জয়ী দল চলে যাবে সরাসরি ফাইনালে। তবে এই ম্যাচে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বুধবার একই ভেন্যুতে এলিমিনেটরে মুখোমুখি হবে রাজস্থান ও বেঙ্গালুরু। নিয়ম অনুযায়ী, প্লে-অফের ম্যাচগুলোতে রিজার্ভ ডে নেই। ফলে, বৃষ্টি হলেও জয়-পরাজয় নির্ধারণ করতেই হবে।

বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে সুবিধা পাবে পয়েন্ট তালিকায় উপরে শেষ করা দলের। এবারের আইপিএল গ্রুপপর্ব শীর্ষে শেষ করেছে কলকাতা। তাই কলকাতা-হায়দরাবাদ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে চলে যাবে কলকাতা। অন্য দিকে রাজস্থান-বেঙ্গালুরু ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট তালিকায় উপরে থাকা রাজস্থানকে জয়ী ঘোষণা করা হবে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিরুদ্ধে খেলতে হয় এলিমিনেটরের জয়ী দলকে। বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে হায়দরাবাদ ও রাজস্থান। চেন্নাইয়ের সেই ম্যাচেও যদি বৃষ্টি বাগড়া দেয়, তবে পয়েন্ট তালিকায় উপরে থাকায় হায়দরাবাদ ফাইনালে উঠবে, বাদ যাবে রাজস্থান।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৪,/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit