রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সিলেটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কর্মশালা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৯৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি  : কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব( পরিকল্পনা অনুবিভাগ) মো.মাহবুবুল হক পাটোয়ারী বলেছেন, উৎপাদন বাড়িয়ে দেশের লেবু জাতীয় ফসলের আমদানি নির্ভরতা কমাতে হবে। বেশি বেশি করে চাষাবাদের মাধ্যমে দেশব্যাপী লেবু জাতীয় ফসলের বিপ্লব ঘটাতে হবে। এগুলোর প্রসার ও উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে। সাইট্রাস বা লেবুজাতীয় ফলের মধ্যে দেশে মাল্টা, কমলা ও বাতাবি লেবুর চাষের প্রচুর সম্ভাবনাও রয়েছে। কমলা ও মাল্টাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে রপ্তানির যোগ্যতা অর্জন করতে হবে।

তিনি বলেন, দেশে মাল্টা, বাতাবি লেবু, কমলা, এলাচি লেবু, জারা লেবু,কলম্বো লেবু, সাতকরাসহ নানা ধরনের লেবুজাতীয় ফল রয়েছে। ভিটামিন সি-এর প্রধান উৎস হলো লেবু জাতীয় এসব ফসল। তিনি এ জাতীয় ফসল উৎপাদনে কৃষকের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি সোমবার (২০ মে) দুপুরে সিলেট জেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল কর্তৃক আয়োজিত লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা-২০২৩-২৪ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সরজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন , কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আক্তারুজ্জামান, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান। কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক কৃষিবিদ ড. ফারুক আহমদ। 

ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার সুব্রত দেব নাথ ও মেট্রোপলিটন কৃষি অফিসার সায়মা নাজনীনের যৌথ উপস্থাপনায়ন কর্মশালায় বক্তব্য রাখেন বিভিন্ন জেলার উপ-পরিচালক, জেলার প্রশিক্ষণ অফিসার, অতিরিক্ত উপ-পরিচালক, উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার ও উপ-সহকারী কৃষি অফিসারগণ অংশগ্রহণ করেন।

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit