সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

সালমানের সঙ্গে কেমন সম্পর্ক, মুখ খুললেন সঞ্জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় সে গুঞ্জনকে অস্বীকার করেন। জানান, সালমানের সাথে শুটিং সেটে সমস্যা হলেও তা ব্যক্তিগত সম্পর্কে কোনো আঁচ ফেলেনি।সঞ্জয়ের ভাষায়,সিনেমা পরিচালনায় অনেকের সাথেই ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু বন্ধু বলতে এক সালমানই আছে।

অতীতে খবর ছড়িয়েছিল, ‘ইনশাআল্লাহ’নামে একটি সিনেমা পরিচালনা করবেন সঞ্জয়। যার নায়ক হবেন সালমান আর নায়িকা আলিয়া ভাট। তবে শেষ পর্যন্ত সিনেমাটির কাজ শুরু হয়নি। ‘ইনশাআল্লাহ’ সিনেমার প্রজেক্ট বাদ দেয়ায় বলিপাড়ায় গুঞ্জন ওঠে, সালমানের সঙ্গে ঝগড়া হওয়ায় একজন অন্যজনের সঙ্গে কথা বন্ধ করে দেন তারা। আর তাই সিনেমাটির কাজ আর এগোয়নি।

এ প্রসঙ্গে বলিউড হাঙ্গামায় দেয়া সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, হ্যাঁ, ‘ইনশাআল্লাহ’ সিনেমার প্রজেক্টটি বন্ধ হয়ে যায়। তবে এতে আমাদের বন্ধুত্বের সম্পর্কে কোনো আঁচ পড়েনি। বরং সালমান আমায় বলেছিল, যদি প্রজেক্টের কাজ শেষ পর্যন্ত শুরু না হয়, তারপরও আমার পাশে সে থাকবে। এটাই সত্যিকারের বন্ধুত্ব।

প্রসঙ্গত, ‘হাম দিল দে চুকে সানম’ এবং ‘সাওয়ারিয়া’-র পর আর কোনো সিনেমায় সালমানকে দেখা যায়নি সঞ্জয় পরিচালিত সিনেমায়। তাই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সালমান-সঞ্জয়ের নতুন কোনো সিনেমার রসায়ন দেখার। 

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit