বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনী ব্রিফিং প্যারেডে ব্রিফিং করেন-পুলিশ সুপার মুক্তা ধর 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৮৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে  আগামী ২১মে অনুষ্টিতব্য জেলার খাগড়াছড়ি সদর,দীঘিনালা,পানছড়ি  উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ করার লক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্তে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি জেলার অফিসার্স ক্লাবে জেলা পুলিশ আয়োজনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জেলার তিন উপজেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)। 
এছাড়াও দীঘিনালা থানা ও পানছড়ি থানা প্রাঙ্গনে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে  আইনশৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।এসময় ব্রিফিং প্যারেডে  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)  মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  মোঃ জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ তফিকুল আলম, সহকারি পুলিশ সুপার মুমিদ রায়হান, সদর থানার অফিসার ইনচার্জ  মোঃ তানভীর হোসেন সহ পুলিশ, র‍্যাব ও আনসার এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) বলেন, নির্বাচন সংক্রান্ত ইতোমধ্যে নির্বাচন কমিশন, জন-নিরাপত্তা মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়াটার্স, জেলা বিশেষ শাখা কর্তৃত জারীকৃত বিধিবিধান, পরিপত্র, আদেশ যথাযথ ভাবে মেনে চলতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। নির্বাচনে নিয়োজিত প্রত্যেক পুলিশ সদস্যকে শতভাগ পেশাদারত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য প্রতিটি নির্বাচনী কেন্দ্রে নিরাপত্তা ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে একটি চমৎকার নির্বাচন উপহার দেয়ার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য প্রস্তুত। তাই সকলকে সর্বোচ্চ সর্তকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানিয়ে তিনি আরো বলেন,সব পুলিশ সদস্যকে অস্ত্র-গুলি, বুলেটপ্রুফ,লেগগার্ড, হেলমেট, রিফ্লেক্টিং ভেস্ট, বাঁশি, লাঠি, ওয়্যারলেস সেট, সিগনাল লাইট, টর্চ লাইট ও অন্যান্য মালামাল যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পুলিশ সুপার আরও বলেন, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন (১ম ধাপ) সফলভাবে আমাদের দায়িত্ব পালন করে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করেছি। এই উপজেলা পরিষদ নির্বাচন (২য় ধাপ)ও আমাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।নির্বাচনে কেউ যদি নাশকতার পরিকল্পনা করে তাদের বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন তিনি

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৪,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit