শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

যে আক্ষেপের কথা জানালেন মুস্তাফিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক দশক কাটিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। দেশের হয়ে তিন ফরম্যাটের জার্সিই গায়ে চাপিয়েছেন। খেলেছেন আইপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। দুর্দান্ত বোলিংয়ে নামও কুড়িয়েছেন। তবে একটি আক্ষেপ রয়ে গেছে মুস্তাফিজের। জাতীয় দলের হয়ে বড় ট্রফি এখনও জিততে পারেননি। 

২০১৭ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিল, ওই দলে ছিলেন মুস্তাফিজ। কিন্তু কখনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জেতা হয়নি।  

এ নিয়ে রবিবার বিসিবির প্রকাশিত এক ভিডিওতে মুস্তাফিজ বলেন, ‘ভালো করার তো শেষ নাই। চেষ্টা করব আগে যা করেছি, সেটা থেকে আরও ভালো করার। আমার মনে হয় বড় প্লেয়াররা বড় ট্রফি জেতে। তাদের বড় প্লেয়ার বলা হয়। এই আক্ষেপ তো সবসময় রয়ে গেছে।’

এখন অবধি জাতীয় দলের হয়ে ১৫ টেস্টে ৩১, ১০৪ ওয়ানডেতে ১৬৪ ও ৯৩ টি-টোয়েন্টিতে ১১০ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। এতে গৌরব আছে তার। কোন ফরম্যাটটা বেশি প্রিয়? টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে বলেছেন এই ফরম্যাটের কথাই।  

তিনি বলেন, ‘দেশের হয়ে খেলাটা গৌরবের বিষয়। আমি সবসময় উপভোগ করি দেশের হয়ে খেলাটা। ভালো লাগার কথা বললে আমি টি-টোয়েন্টিটা খুব উপভোগ করি। এই ফরম্যাটটা বেশ চাপের। এ কারণেই মনে হয় ভালো লাগে আমার। চাপ নিয়ে খেলতে অনেক উপভোগ করি। আমাদের যে বোলাররা আছে তাসকিন, শরিফুল, সাইফউদ্দিন, হাসান- আমি যতটুকু শিখেছি ওদের সাথে শেয়ার করি.. যদি আমাদের আরেকটু উন্নতি হয়।’

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৪,/সকাল ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit