বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

ঢাকায় পালিত হলো চীনা পর্যটন দিবস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : চীনকে আবিষ্কার করুন, সুখী জীবন উপভোগ করুন- এই প্রতিপাদ্যে ঢাকায় পালিত হলো চীনা পর্যটন দিবস। দিবসটি উপলক্ষ্যে রোববার ঢাকার জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ । 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালক মোঃ কামরুজ্জামান, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ এর সভাপতি আবদুস সালাম আরেফ। 

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্যে চীনা পর্যটন দিবসের গুরুত্ব তুলে ধরে লি শাওফেং বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ ভৌগোলিক ও মানসিক সম্পর্ক রয়েছে। চীন সব সময় দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেয়। এসময় তিনি চীনের সমৃদ্ধ পর্যটন সম্পদ ও প্রাণবন্ত সংস্কৃতির অভিজ্ঞতা অর্জনের জন্য বেইজিং এবং ইউনানসহ চীনের বিভিন্ন প্রদেশ বাংলাদেশী পর্যটকদের ঘুরে দেখার আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের পরিচালক মোঃ কামরুজ্জামান বলেন, বিভিন্ন দেশ ও জাতির সঙ্গে  সম্পর্ক স্থাপন, সাংস্কৃতিক বিনিময় বাড়ানোএবং পারস্পরিক বন্ধুত্বকে গভীর করার সেতু হিসেবে পর্যটনের ভূমিকা অপরসীম। তিনি আশা করেন যে এই অনুষ্ঠানটি বাংলাদেশী জনগণকে চীনা সংস্কৃতি ও পর্যটনের সৌন্দর্যকে আরও ভালোভাবে উপলব্ধি করতে সাহায্য করবে,আর এর মাধ্যমেই দুই দেশের জনগণের মধ্যে  আদান-প্রদান এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে।

পর্যটন ও সংস্কৃতি জাতীয় সীমানা অতিক্রম করে উল্লেখ করে আবদুস সালাম আরেফ বলেন, চীন প্রচুর পর্যটন সম্পদের ভরপুর একটি দেশ।  বেইজিং, সাংহাই, ইউনান, সিচাং(তিব্বত), সিচুয়ান, কুয়াংসি এবং শানসি-এর মতো শহর ও অঞ্চলসহ চীনের বিভিন্ন প্রদেশ বিশ্বব্যাপী মানুষের কাছে অত্যন্ত পছন্দনীয় গন্তব্য। তিনি অভ্যন্তরীণ এবং বহির্মুখী পর্যটনের উন্নয়নে উভয় দেশের পর্যটন কর্তৃপক্ষের মধ্যে আরও সহযোগিতার বাড়ানোর ওপর জোর দেন। 

অনুষ্ঠানে বিভিন্ন ট্রাভেল এজেন্সি নিজেদের কার্যক্রম তুলে ধরেন এবং চীন বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয় । এরপর ফিতা কেটে এক্সিবেশন হল উদ্বোধন করেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং। এসময় তিনি এক্সিবেশন সেন্টারটি ঘুরে দেখেন। 

কিউএনবি/অনিমা/১৯ মে ২০২৪,/রাত ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit