শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

যে জাতি গুণীজনকে সম্মান দিবে,সে জাতি তত উন্নত হবে..পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৯৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: বাংলাদেশের ত্রিপুরা জাতির প্রথম এমবিবিএস ডা. বিশ্ব কীর্তি ত্রিপুরাকে সংবর্ধনা প্রদান করা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮মে) সকাল সাড়ে ১১টার দিকে  খাগড়াছড়ি সদর ইউনিয়নস্থ চম্পাঘাট অখন্ডমন্ডলী উপাসনা মন্দির ও শিশু সদন প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় চম্পাঘাট শিশু সদন’র সভাপতি কনক বরণ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সংবর্ধনা অনুষ্ঠানে চম্পাঘাট শিশু সদনের সাধারণ সম্পাদক অনক ত্রিপুরা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি বলেন,যে জাতি গুণীজনকে সম্মান দিবে,সে জাতি তত উন্নত হবে। গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ,জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা,পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, খাগড়াছড়ি সদর ইউপি চেয়ারম্যান জ্ঞানদত্ত এিপুরা সহ এিপুরা সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৮মে ২০২৪,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit