শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

কেস খেলবা আসো: নিপুণকে ডিপজল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই ফলাফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। 

বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়ের মাধ্যমে রিট করেন এ নায়িকা।

অভিনেত্রী নিপুণের দায়ের করা রিট প্রসঙ্গে কথা বলেছেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ডিপজল। তিনি বলেছেন, ‘কেস খেলবা, আসো। যেটা খেলার মন চায় সেটাই খেলো। আমরা ভদ্রতা ও নম্রতা চাই। আমরা চাই কীভাবে চলচ্চিত্র এগিয়ে নেওয়া যায়, সেদিকে কাজ করার। আমরা কোনো ঝামেলা চাই না।’

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ২০২৪-২৫ দ্বিবার্ষিক মেয়াদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মিশা-ডিপজল প্যানেল জয়লাভ করে। ফল ঘোষণার পর এই প্যানেলকে শুভেচ্ছাও জানিয়েছিলেন অভিনেত্রী নিপুণ। কিন্তু এর প্রায় একমাস পর গত ১৫ মে আদালতে রিট দায়ের করেন তিনি। তার দাবি নির্বাচনে অনেক অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটির সদ্য নির্বাচিত কমিটি। সেখানেই এসব কথা বলেন খল-অভিনেতা ডিপজল। 

এ সময় আগের এক সাক্ষাৎকারে তাকে নিপুণের ‘অশিক্ষিত’ বলার ব্যাপারে বলেন, সে তো বাপকেই অস্বীকার করে। রক্তের সমস্যা না হলে কেউ এমন বলতে পারে না। কেননা ও (নিপুণ) যাকে দিয়ে এই চলচ্চিত্র চিনেছে, তাকেই ভুলে গেছে, অস্বীকার করছে।

এদিকে নিপুণের আদালতে যাওয়ায় বিষয়টি আইনিভাবে মোকাবিলা করতে প্রস্তুতি নিচ্ছে মিশা-ডিপজল প্যানেল। 

পাশাপাশি আগের মেয়াদে ক্ষমতায় থাকা ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদের সময় জায়েদ খানসহ বাতিল হওয়া ১০৩ ভোটারের সদস্য পদ ফিরিয়ে দেওয়ার পক্ষে একমত বর্তমান কমিটির অধিকাংশ সদস্য।
 

 

কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৪,/রাত ৯:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit