সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

আইফার্মা-ইউসিবি প্রকল্প: অগ্রিম ঋণ পরিশোধ করলেন ভুট্টা-মরিচ চাষিরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : ভুট্টা ও মরিচ চাষিদের জন্য ব্যাংক অর্থায়ন ও ঋণ পরিশোধের প্রকল্প গত বছর নভেম্বর থেকে সফলভাবে পরিচালনা করছে আইফার্মার ও ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি। প্রকল্পের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজীপুরে গত ১৩ মে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়,  যেখানে অগ্রিম ঋণ পরিশোধ করতে ৭০ জনেরও বেশি কৃষক অংশগ্রহণ করেন।

এই প্রকল্পের অধীনে আবহাওয়ার পূর্বাভাস,  মানসম্মত কৃষি উপকরণ ও পরামর্শ সেবাসহ বিভিন্ন সুযোগ গ্রহণ করতে পারবেন কৃষকরা;  পাশাপাশি, প্রকল্পের মাধ্যমে ভুট্টা ও মরিচ চাষের ক্ষেত্রে ইউসিবি পিএলসি থেকে আর্থিক সহায়তাও গ্রহণ করেছেন তারা। গত বছরের নভেম্বরে শুরু হওয়া এই প্রকল্পটি শেষ হবে আগামী জুলাইয়ে। 

এখন কৃষকরা তাদের ভুট্টা ও মরিচের আবাদ ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন। সভায় কৃষকরা তাদের সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে আলোচনা 

এ বিষয়ে আইফার্মারের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার জামিল এম আকবর বলেন, “কৃষকরা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, আর তাদের কাজকে স্বাচ্ছন্দ্যদায়ক করতে আর্থিক সেবা সহজ করাই আমাদের লক্ষ্য। কৃষকদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি, আর আমরা আগামীতে এ ধরনের আরও উদ্যোগ নিয়ে আসার চেষ্টা করব। আমাদের গতবারের ভুট্টা প্রকল্পটি সফল হয়েছে, এবার তাই আমরা মরিচ ও ভুট্টা নিয়ে কাজ করছি। ইউসিবির সাথে আমাদের এই যৌথ উদ্যোগটি কৃষকদের জীবন ও কাজের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা কৃষকদের সহায়তায় আমাদের অংশীদার হওয়ায় ইউসিবির প্রতি কৃতজ্ঞতা জানাই।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র স্থানীয় ব্রাঞ্চ অফিসার আরিফাত সিরাজী ও ব্রাঞ্চ ম্যানেজার নূপুর কর্মকার সহ অন্যান্য প্রতিনিধিরা। এছাড়াও, আইফার্মারের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের এক্সিকিউটিভ কাজী ফাহিম ফারহান সাজিদ, ট্রেনিং অ্যান্ড রিসার্চ অফিসার মো. তানজিল উল মউসুফ, রিজিওনাল কোঅর্ডিনেটর আনোয়ার হোসেন, এরিয়া কোঅর্ডিনেটর মো. রেজাউল করিম এবং এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম।

কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৪,/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit