বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, আইলার আঘাতের দিনে আছড়ে পড়ার শঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘রেমাল’। এই নামটি দিয়েছে ওমান। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০ মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। ২৪ মে সমুদ্র থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোতে পারে এই ঘূর্ণিঝড়। তবে কোথায়, কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, তা এখনই বলা যাচ্ছে না।

তবে অনুমান করা হচ্ছে, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি আছড়ে পড়তে পারে।  প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করতে পারে। এরপর ২৪ মে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। এরপর ২৫ মে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের কারণে, ২৪ মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি চলতে পারে ২৬ মে পর্যন্ত।

ভারতীয় আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ২০০৯ সালের ২৫ মে সুন্দরবনে আঘাত করেছিল ভয়ংকর ঘূর্ণিঝড় ‘আইলা’। চলতি বছরের ২৫ মে আঘাত হানতে পারে ‘রেমাল’ নামে একটি ঘূর্ণিঝড়। এতে ১৫ বছর আগের সেই দুঃস্বপ্ন ফের আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৪,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit