মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপনকারী প্রথম ব্যক্তি মারা গেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে শূকরের কিডনি শরীরে প্রতিস্থাপনকারী প্রথম ব্যক্তি মারা গেছেন। জেনেটিকালি মডিফাইড পিগ কিডনি ট্রান্সপ্লান্ট প্রক্রিয়ায় দুই মাস আগে রিচার্ড রিক স্লায়মানের শরীরে জিনগতভাবে পরিবর্তন এনে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল।

গত শনিবার (১১ মে) এক বিবৃতিতে বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল (এমজিএইচ) এ তথ্য জানিয়েছে। মৃতুর সময় তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি কিডনি রোগের পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত ১৬ মার্চ ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে তার শরীরে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কিডনি প্রতিস্থাপনের কারণে স্লায়মানের মৃত্যু হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ট্রান্সপ্লান্ট সার্জন বলেছিলেন যে তিনি আশা করেছিলেন যে ট্রান্সপ্ল্যান্টটি কমপক্ষে দুই বছর কাজ করবে।

এর আগে ২০১৮ সালে স্লায়মানের শরীরে মানুষের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। পাঁচ বছর পর ওই কিডনি বিকল হয়ে যায়। এর পরেই তার শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, স্লায়মানের আর ডায়ালাইসিসের প্রয়োজন হবে না। কারণ, তার শরীরে শূকরের কিডনি ঠিকঠাকভাবে কাজ করছে।

জেনেটিকালি পরিবর্তিত শূকর থেকে অন্যান্য অঙ্গ প্রতিস্থাপন অতীতে ব্যর্থ হয়েছে। কিন্তু স্লায়মানের ক্ষেত্রে অপারেশনটি সফল হয়েছিল যা চিকিৎসা বিজ্ঞানের এক ঐতিহাসিক মাইলফলক।

হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, ‘স্লায়মানকে ট্রান্সপ্লান্ট রোগীদের জন্য আশার আলোকবর্তিকা হিসেবে দেখা হবে। আমরা তার বিশ্বাস ও জেনোট্রান্সপ্লান্টেশনের সিদ্ধান্ত নেওয়া জন্য গভীরভাবে কৃতজ্ঞ।’

জেনোট্রান্সপ্লান্টেশন হলো জীবন্ত কোষ, টিস্যু বা অঙ্গ এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে প্রতিস্থাপন করা।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৪,/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit