শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

স্যাটেলাইট প্রযুক্তিতে সহযোগিতা করতে চায় ফ্রান্স

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : স‌্যাটেলাইট প্রযুক্তি বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সহযোগিতা দেওয়ার আগ্রহের কথা জানিয়েছে ফ্রান্স।  

ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই সোমবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেন।

পরে সেখানে ফ্রান্সের স‌্যাটেলাইট প্রতিষ্ঠান এয়ারবাস কর্তৃক বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি উঠে আসে।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি সম্প্রসারণ ও অগ্রগতি সম্পর্কে মতবিনিময় করেন।  

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশ ও ফ্রান্স বন্ধু-প্রতীম দুই দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্ক তুলে ধরে বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং অকৃত্রিম বন্ধু হলো ফ্রান্স।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফর ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের বিদ‌্যমান সম্পর্ক আগামীতে আরও এগিয়ে যাবে।  

চলতি মাসে ফ্রান্সের প্রযুক্তি উৎসব মেলায় বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মেলায় বাংলাদেশের প্রযুক্তিগত সম্ভাবনা তুলে ধরা হবে। মেলায় ফ্রান্সের ১২০টি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হবে। এছাড়া এআই, রোবটিক্স, ব্লকচেইন, সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ নাগরিক তৈরির লক্ষ‌্যে ফ্রান্সের প্রতিষ্ঠিত স্কুল ফোরটি টু’র সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/১৩ মে ২০২৪,/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit