শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
সন্তানদের নিয়ে জীবন যুদ্ধে শুকতারা,  বিধবা হয়েও জোটেনি বিধবা ভাতা বাংলাদেশ-ভারত সিরিজ ফের পিছিয়ে যেতে পারে কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের

টপ অর্ডার রান না পেলে বিশ্বকাপে ভালো করবে না বাংলাদেশ: আকরাম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : চাইলেই তৃপ্তির ঢেকুর তোলা যায়। চোখ বন্ধ করে প্রগাঢ় সত্যটাও উপেক্ষা করা যায় খুব সহজেই। বিশ্বকাপ মিশন শুরুর আগে আবারও মিথ্যা আত্মবিশ্বাসে টইটম্বুর হয়ে স্বপ্নও দেখানো যায়। তবে এসবে কি এখন মন ভুলে সমর্থকদের? মনে হয় না। কারণ বাংলাদেশের সামর্থটা যে খুব করেই জানা হয়ে গেছে সবার।

বাংলাদেশ যে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভালো কিছু করবে তা বিশ্বাস করেন না খোদ বিসিবির বড় কর্তারাই। জিম্বাবুয়ের বিপক্ষে শান্তরা যেভাবে খেলেছেন তাতে স্বপ্ন দেখার কথাও না। তবুও প্রত্যাশা ভালো কিছু করার। তবে তার জন্য অবশ্যই দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে ব্যাটারদের। নয়ত আরো একটা হতাশার বিশ্বকাপ কাটাতে হতে পারে টাইগারদের।

বিসিবির পরিচালক আকরাম খান বলেন, ‘যতই ভালো বোলিং নিয়ে যান না কেন, রান না করলে আপনার জেতাটা কঠিন হবে। আমরা এখানে (জিম্বাবুয়ে সিরিজ) যেভাবে খেলেছি, তাতে মনে হয় ব্যাটিংটা আরও অনেক ভালো করতে হবে, বিশ্বকাপে যদি ভালো করতে হয়।’
তিনি যোগ করেন, ‘ব্যাটিংটা নিয়ে হতাশ। যারা ব্যাটসম্যান আছেন, দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। আপনি টি-টোয়েন্টিতে যদি ভালো করতে চান, আপনার নাম্বার ওয়ান, টু, থ্রি -এই তিনটা ব্যাটসম্যানের থেকে লম্বা ইনিংস খুবই দরকারি।’

সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম খান। ছবি: সংগৃহীত

হাতে গোনা দু-একজন বাদ দিলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে হতাশ করেছে সবাই। বিশেষ করে বললে কাপ্তান নাজমুল হাসান শান্তর নাম উঠে আসবে উপরের দিকে। ব্যাটে যেমন তার রানের দেখা ছিলো না, তেমনি অধিনায়কত্ব নিয়েও আছে সমালোচনার জায়গা। তার পরও আস্থায় ঘাটতি নেই ক্রিকেট বোর্ডের।

আকরাম বলেন, ‘ব্যাটিংটা নিয়ে খুবই চিন্তিত। ওটা যদি ভালো করতে পারে, তাহলে অধিনায়কত্বও ভালো করবে। কারণ এর আগে ভালোই করেছে। কিন্তু মূল্যায়ণটা খুব তাড়াতাড়ি করাটা উচিত হবে না।’

জিম্বাবুয়ের বিপক্ষে যাচ্ছে তাই ব্যাটিংয়ের ভিড়ে কিছুটা আশার সঞ্চার ছিলো বোলিং নিয়ে। তবে ইনফর্ম তাসকিনের ইনজুরিতে শঙ্কা তৈরি করেছে সেখানেও। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit