শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

কংগ্রেস ৫০ আসনও পাবে না, দাবি মোদির

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কনৌজ থেকে রোববার কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী দাবি তুলেছেন, আর প্রধানমন্ত্রী হতে পারবেন না নরেন্দ্র মোদি। বিজেপি আটকে যাবে দু’শো আসনের নিচে। রাহুলের সেই খোঁচার পর প্রধানমন্ত্রী মোদি সোমবার ফের তার ‘চারশো পারের’ স্লোগানকে ফিরিয়ে আনলেন ওড়িশার জনসভায়। সেইসঙ্গে তার পাল্টা ভবিষ্যদ্বাণী, কংগ্রেসের আসন নেমে যাবে পঞ্চাশেরও নিচে। প্রধান বিরোধী দল হওয়ার যোগ্যতা হারাবে তারা।

মোদি বলেন, লোকসভায় মোট আসনের দশ শতাংশ প্রয়োজন প্রধান বিরোধী দল হওয়ার জন্য। আপনারা শুনে রাখুন— পরে মিলিয়ে নেবেন, ৪ জুনের পরে কংগ্রেসের আসন পঞ্চাশেরও নিচে নেমে যাবে। রাহুল গান্ধীও পাল্টা বলেছেন, মহারাষ্ট্র হোক বা উত্তরপ্রদেশ, হরিয়ানা কিংবা বিহার, বিরোধী জোট ইন্ডিয়া-র ঝড় বইছে সর্বত্র। আমি আবারও বলছি, ৪ জুনের পর মোদি আর দেশের প্রধানমন্ত্রী থাকবেন না। মহারাষ্ট্র থেকে প্রিয়াঙ্কা গান্ধীরও মন্তব্য, মহারাষ্ট্রের বার্তা স্পষ্ট, ইন্ডিয়া-র সরকার তৈরি হতে চলেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৪,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit