শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই: ট্রাম্প আজকের স্বর্ণের দাম ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার

সৌরঝড়ে আকাশে ‘মেরুজ্যোতি’র খেলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার চীনের আকাশে হঠাৎই দেখা মেলে চোখ ধাঁধানো বর্ণিল এই প্রাকৃতিক দৃশ্যের। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বাসিন্দারা উপভোগ করেন বিরল মহাজাগতিক দৃশ্য। জাপানের উত্তরাঞ্চল থেকেও অরোরার সৌন্দর্য প্রত্যক্ষ করেছেন বাসিন্দারা। শুধু তাই নয়, ভারতের লাদাখের আকাশেও ধরা দেয় মনোরম আলোকছটার বিরল এ দৃশ্য। স্পেনেও গোলাপি বেগুনি রংয়ের মিশেল দেখতে পান স্থানীয়রা। বাদ যায়নি রাশিয়া, সুইজারল্যান্ডও।

রঙিন আলোর মেলা দিগদিগন্তে ছড়িয়ে পড়ার কারণ শক্তিশালী সৌরঝড়। দুই দশকের বেশি সময় পর গত শুক্রবার (১০ মে)  পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত হানার পরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়াসহ নানা দেশের আকাশজুড়ে বর্ণিল রং দেখতে পাওয়া যায়। দৃষ্টিনন্দন এসব আলো সাময়িকভাবে চোখের তৃপ্তি হলেও, বিশ্লেষকরা বলছেন সূর্যের বিরাট অংশ বিপুল সক্রিয় থাকায় সেখান থেকে ক্রমশ চৌম্বক শক্তি বেরিয়ে আসছে। এতে মহাকাশে স্যাটেলাইটগুলো খারাপ হওয়ার আশঙ্কা থেকে যায়। 

যুক্তরাষ্ট্রের মহাকাশীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সূর্য থেকে বৈদ্যুতিক চার্জযুক্ত কণা পৃথিবীর বায়ুমণ্ডলে গ্যাসের সঙ্গে সংঘর্ষে যখন লিপ্ত হয়, তখন একটি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন আকাশে দেখা যায়। বেশ কয়েকটি করোনাল ম্যাস ইজেকশন বা ব্যাপক জ্যোতির্বলয় নির্গমনের ফলে সূর্য থেকে পৃথিবীতে প্লাজমা ও চৌম্বকক্ষেত্রের উদগীরণ হয়। পরে তা পরিণত হয় প্রচণ্ড ভূচৌম্বকীয় ঝড়ে। ভূচৌম্বকীয় ঝড়ের প্রভাবে আকাশে সবুজাভ আলো দেখা যায় যা অরোরা হিসেবে পরিচিত। ২০০৩ সালের অক্টোবরে ‘হ্যালোইন স্টর্ম’র পরে পৃথিবীতে এত শক্তিশালী সৌরঝড় আঘাত হানার ঘটনা এটিই প্রথম।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit