রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

দুর্গাপুর উপজেলায় সেরা অহনা ও আলফি

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৭৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে যৌথভাবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দুইজন শিক্ষার্থী। তারা হলো নেত্রকোনার দুর্গাপুর উপজেলার এমকেসিএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাফওয়ান আজাদ আলফি ও দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী রুবাইয়া আক্তার অহনা।

শিক্ষার্থী মোহাম্মদ সাফওয়ান আজাদ আলফি দুর্গাপুর পৌর শহরের মহিলা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক শামীম আজাদ ও সাবিয়া আক্তারের ছেলে, অহনা দুর্গাপুর পৌর শহরের গার্মেন্টস ব্যবসায়ী মো. আবু সালাম লিটন ও পারভীন আক্তার দম্পতির মেয়ে। দুই শিক্ষার্থী ২০২৪ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে অংশগ্রহণ করে ১ হাজার ১৮১নম্বর পেয়ে উত্তীর্ণ হয় এবং যৌথভাবে উপজেলার সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী বলে জানা গেছে।

এ ব্যাপারে মেধাবী দুই শিক্ষার্থী জানায়, তাঁদের এ ভালো ফলাফলের জন্য শিক্ষক মন্ডলীসহ বাবা মায়ের প্রতি চিরকৃতজ্ঞ। তাদের দোয়া ও সহযোগিতার জন্যই আজ এ ফলাফল অর্জন করতে পেরেছে। ভবিষ্যতে পড়াশুনা করে দেশ ও মানুষের সেবা করতে চায় তাঁরা। সকলের কাছে দোয়া চেয়েছে এই দুই শিক্ষার্থী।

সাফওয়ান আজাদ আলফির বাবা প্রভাষক শামীম আজাদ বলেন, আমি অনেক খুশি আমার ছেলের ফলাফলে। সে আরো এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন। অহনার বাবা মো. আবু সালাম লিটন বলেন, মেয়ের এ সাফল্যে আমরা খুবই আনন্দিত। সে পড়াশোনা করে ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক এই কামনাই করি। আমার মেয়ের জন্য সকলে দোয়া করবেন।

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী বলেন, তারা ভালো ফলাফল করেছে এটা যেমন তাদের ও পরিবারের জন্য আনন্দের তেমন বিষয় আমাদেরও। তাদের উৎসাহিত করতে প্রতিটি স্কুলে সংবর্ধনা দেওয়া জন্য বলবো এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সংবর্ধনা দেওয়ার প্রস্তাব রাখবো।

উল্লেখ্য, অত্র উপজেলায় স্কুল পর্যায়ে ৩১ জন অ+ পেয়েছে। উপজেলায় ২৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল মাদরাসা ও ৩টি কারিগরি বিদ্যালয়ে মোট ১ হাজার ৮০৯জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২৯৯ জন শিক্ষার্থী পাশ করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit