রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম

খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৭৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার (১২ মে, ) সকালের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগ এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। 

এসময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তফিকুল আলম ,খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তর এর  উপ-পরিচালক সুস্মিতা খীসা,খাগড়াছড়ি জেলা সমাজ সেবা অফিসার মো. জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।আলোচনা সভায় বিশ্ব মা দিবসে মায়ের প্রতি শ্রদ্ধা-সম্মান জানিয়ে বক্তারা মায়ের মহিমা স্মৃতি চারণ করেন। মা’দের নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ দেন। একজন মা নিজে না খেয়ে তার সন্তান’কে খাওয়ান। রৌদ বৃষ্টি সব কিছুকেই উপেক্ষা করে সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেন এক মাত্র মা। 

প্রসঙ্গত, ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা’ দিবস হিসেবে ঘোষণা করে। এভাবেই মা দিবসের যাত্রা শুরু হয়। এরই ধারাবাহিকতায় আমেরিকার পাশাপাশি মা দিবস এখন বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশে মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান বলেন, মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল।

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় বিশ্ব মা দিবস। প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তর হতে  ৫০জন মা’কে আর্থিক সম্মানি তুলেদেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৪,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit