শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিল বাণিজ্যিক জাহাজ পাকিস্তানের পর্বতমালায় তুষারধসে বিশ্বরেকর্ডধারী পর্বতারোহী নির্মল পূর্জার মৃত্যু ঘুমের সময় স্মার্টফোন কেড়ে নিচ্ছে শিশুর ভবিষ্যৎ, আসক্তি কমাতে করণীয় বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, দুই পুলিশ সদস্য বরখাস্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে পুলিশ সদস্যের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘুষ গ্রহণের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

জানা যায়, কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে কনস্টেবল তানজিলা ও শহিদুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর গ্রামের রবিদাসের ছেলে রতন দাসের নিকট থেকে ১৪ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। বিপরীতে তানজিলা একটি ব্ল্যাঙ্ক চেক প্রদান করেন রতনকে। কিন্তু রতনের কনস্টেবল পদে চাকরি না হওয়ায় পরবর্তীতে টাকা ফেরত চান তানজিলা ও শহিদুলের নিকট। কিন্তু টাকা ফেরত না দিয়ে তারা বিভিন্নভাবে রতনকে হুমকি ও ঘুরাতে থাকেন। 

বাধ্য হয়ে মাদারীপুর পুলিশ সুপার বরাবর অভিযোগ দেন চাকরিপ্রত্যাশী রতন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্য তানজিলা আক্তার একটি দোকানে অবস্থান করে এক হাজার টাকার কয়েকটি বাল্ডিল নিচ্ছেন। জানা গেছে, দোকানটি মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। সেই দোকানেই টাকা লেনদেন হয়েছে। গত বছরের ১ মার্চ টাকা গ্রহণ করা হয় বলে জানা গেছে। 

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকার রবিদাসের ছেলে রতন দাস একটি দোকানে কাজ করতেন। সেখানেই পরিচয় হয় পুলিশ সদস্য তানজিলা আক্তারের সাথে। পরে পুলিশ নিয়োগের সময় তানজিলা আক্তার পুলিশে চাকরির প্রলোভন দেখিয়ে রতনের কাছ থেকে ১৪ লাখ টাকা নেয়।

বিশ্বাস অর্জনের জন্য তানজিলা কমিউনিটি ব্যাংকের একটি চেকও প্রদান করেন। ওই চেকে তানজিলার স্বাক্ষর ও তারিখ রয়েছে।

শনিবার (১১ মে) দুপুরে মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম প্রেস নোটের মাধ্যমে জানান, চাকরি দেয়ার কথা বলে রতন নামে একজনের নিকট থেকে কনস্টেবল তানজিলা আক্তার ও শহিদুল ইসলামের ঘুষ গ্রহণের বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাদেরকে গত ৯ মে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/১২ মে ২০২৪,/সকাল ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit