শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

বিচ্ছেদের পর ছেলেকে যেভাবে মানুষ করছেন মালাইকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে মালাইকা অরোরার বিবাহবিচ্ছেদের বেশ কয়েক বছর হয়ে গিয়েছে। কিন্তু সৌজন্যের সম্পর্ক এখনো বজায় রেখেছেন তারা। আর অন্যতম কারণ ছেলে আরহান। আরহানের জন্য এখনো দেখসাক্ষাৎ হয় মালাইকা-আরবাজের মধ্যে। জানা যায়, আরহানের সঙ্গে বন্ধুর মতোই মেশেন মালাইকা।

অভিনেত্রী মনে করেন, সন্তানদের সঙ্গে যত খোলামেলা ভাবে মেশা যায়, তারা ততই ভালো থাকে। তাই আরহান যাতে তার কাছে নিরাপদ ও স্বাধীন বোধ করেন, সেই চেষ্টাই চালিয়ে যান মালাইকা। সম্প্রতি আরহানের পডকাস্টে মা-ছেলের কথোপকথন মুগ্ধ করেছে নেটাগরিকদের। সেই কথাবার্তা থেকেই স্পষ্ট মালাইকা-আরহানের মধ্যে সম্পর্ক কতটা বন্ধুত্বপূর্ণ।

মালাইকা সেই পডকাস্টে বলছেন, ‘মা ও ছেলের সম্পর্ক হল সবচেয়ে দামি। প্রত্যেক সন্তানের সঙ্গে তাদের মায়ের সম্পর্ক ভিন্ন রকমের হয়। কোনো মা হন বন্ধুর মতো, কেউ হন পরামর্শদাতার মতো, আবার কোনো কোনো মা খুব কড়া হন। কিন্তু, আমি আমার ছেলের বন্ধু হয়েই থাকতে চাই। এমন হলে সন্তান মন খুলে সব কথা বলতে পারে।’

অভিনেত্রী আরও বলছেন, ‘আমার বন্ধুরাও বাড়িতে এসে আমায় আর আরহানকে একসঙ্গে দেখলে খুব আনন্দ পায়। আমি আর আরহান পরস্পরের সঙ্গে মজা করি, পেছনে লাগি। আমার বন্ধুরা বলে, ওরা টিকিট কেটে বাড়ি এসে এই কমেডি শো দেখবে।’ মালাইকা মনে করেন, বাবা-মায়ের কাছে সন্তানের সমস্ত কিছু নির্ভয়ে বলতে পারা খুব গুরুত্বপূর্ণ বিষয়।

মালাইকার কথায়, ‘খোলামেলা কথা বললে বোঝা যায়, সন্তানদের জীবনে ঠিক কী চলছে। এমন একটা পরিসর থাকা দরকার, যেখানে ওরা নির্ভয়ে সব কিছু বলতে পারে। আবার কিছু বলার জন্য ওদের জোর করাও ঠিক নয়। বিশেষ করে আজকের যুগের বাচ্চাদের জীবনে কী চলছে, তা জানা খুব দরকার। আমি নিজেকে অন্ধকারে রাখার থেকে পুরোটা জানতেই পছন্দ করব।’

আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে আছেন মালাইকা। অন্য দিকে কিছু দিন আগেই আরবাজ বিয়ে করেছেন মেকআপশিল্পী সুরা খানকে।

কিউএনবি/অনিমা/১২ মে ২০২৪,/সকাল ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit