সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

কুমিল্লা ক্যান্টনমেন্টে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মো. ইয়াছিন (২৬) নামে ফেনীর এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইয়াছিন ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজষপুর পাগলীর কুল হরবাতলী গ্রামের আমিন মিয়ার ছোট ছেলে। বৃহস্পতিবার (৯ মে) সন্ধায় মহাসড়কের ক্যান্টনমেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইয়াছিন কর্মসূত্রে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় থাকতেন। বৃহস্পতিবার সড়কে মোটরসাইকেল নিয়ে চলাচলরত অবস্থায় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিথলিয়া ইউনিয়নের ইউপি সদস্য পেয়ার আহম্মদ বলেন, পরিবারে চার ভাইয়ের মধ্যে ইয়াছিন সবার ছোট ছিল। ছেলে হিসেবে অনেক ভালো ছিল। তার আকস্মিক মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (১০ মে) বিকেল ৪টায় বাড়ির পাশে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

   
কিউএনবি/আয়শা/১০ মে ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit