বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ব্রাজিলে বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১০০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের দক্ষিণাঞ্চলের রিও গ্রান্ডে দো সুলে রাজ্যে প্রলয়ংকরী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে গিয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (০৯ মে) সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বন্যা ও ভারী বৃষ্টিপাতের ফলে অনেক অঞ্চলের বাসিন্দাদের খাবার পানির সংকট দেখা দিয়েছে। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এমনকি অনেক জায়গায় টেলিফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। ফলে এসব অঞ্চলের বাসিন্দাদের সাহায্য চাওয়ার জন্য যোগাযোগ করার কোনো উপায় নেই।


রিও গ্রান্ডে দো সুলের রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সকল মৃত্যুই বন্যা, ঝড় ও ভূমিধসের কারণে ঘটেছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বন্যার কারণে রাজ্যটির বিভিন্ন এলাকার রাস্তা ও অসংখ্য সেতু ধসে পড়েছে। প্রবল ঝড়ের কারণে একটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বেন্টো গনকালভস শহরের একটি শহর রক্ষাবাঁধের আংশিক ধসে পড়েছে।

রিও গ্রান্ডে দো সুলের রাজধানী পোর্তো আলেগ্রেতে গুয়াইবা হ্রদের পাড় ভেঙে গেছে। এছাড়া পোর্তো আলেগ্রের আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য সমস্ত ফ্লাইট স্থগিত করেছে।


এদিকে বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি সরাসরি উদ্ধার অভিযান দেখেছেন। তার প্রধান যোগাযোগ কর্মকর্তা পাওলো পিমেন্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট লুলা আবারও উদ্ধার কার্যক্রম তদারকি করতে যাবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লুলা বলেন, ‘কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।’

প্রায় ১৫ হাজার সৈন্য, অগ্নিনির্বাপক, পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা আটকে পড়াদের উদ্ধার এবং পরিবহন সহায়তার জন্য কাজ করছেন।


পর্যটকদের কাছে জনপ্রিয় পোর্তো অ্যালেগ্রের একটি অংশ গ্যাসোমেট্রো। এ শহরে বুধবারও (০৮ মে) পানি বাড়তে দেখা গেছে। এতে উদ্ধার কার্যক্রম আরও জটিল হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। ৩০ বছর বয়সী লুয়ান পাস বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, আশপাশের এলাকা দুর্গন্ধযুক্ত নদীতে পরিণত হয়েছে। কেবল পায়ে হেঁটে বা নৌকায় আপনি পার হতে পারবেন। অন্য কোনো উপায় এখানে নেই।

পোর্তো অ্যালেগ্রের আরেক বাসিন্দা আদ্রিয়ানা ফ্রেইটাস বলেছেন, আমি সবকিছু হারিয়ে এখন নিঃস্ব। মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে আমার। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, রিও গ্রান্ডে দো সুলে রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টিপাত আরও কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৪,/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit