রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

নগরীর অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বাতিল করুন আব্দুল কাইয়ুম জালালী পংকী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১০৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশন কর্তৃক হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে নগরীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীর ভাতালিয়াস্থ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে মোঃ ও বিশিষ্ট সংগঠক আব্দুল হাকিম এর পরিচালনায় বক্তব্য রাখেন মোঃ আলাউদ্দিন বাদশা, মোঃ আখতার বক্স জাহাঙ্গীর, মোঃ আফজল উদ্দিন, মাহবুবুর রহমান মন্তাজ, শেখ মোঃ কবির আহমদ, মালেক আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, উজ্জল রঞ্জন চন্দ, শামসুদ্দিন, মোঃ ছানাউল হক, আব্দুল করিম, মোঃ মাহমুদুল হক, শেখ আহমদ, মোঃ শাখাওয়াত হোসেন,

মাহমুদুর রহমান, কাজী নইমুল আলম,কামাল মিয়া, আকতার হোসেন, মোঃ মখলিছুর রহমান, ময়নুল ইসলাম,আহছানুজ্জামান, ফয়জুল হক, রাজীব কুমার দে রাজু, মোঃ আক্কাছ উদ্দিন আক্কাই,মোঃ সোহেল আহমদ, মোঃ আফজল, মোঃ মাসুক মিয়া, মোঃ আলমগীর, মোঃ খসরুজ্জামান, সৈয়দ আমিনুর রহমান, মুছা আহমদ চৌধুরী, সায়েম আহমদ,শহিদুল হোসেন মামুন, শহীদ আহমদ খান, আবু দাউদ সোহেল, বখতিয়ার ওয়াকার, রুবেল বকস, আহমদ খান জুনেদ প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, তেল, গ্যাস, ও বিদ্যুতের বার বার মূল্য বৃদ্ধিতে মানুষের জীবন পরিচালনা করা দুরূহ হয়ে পড়েছে। এই অবস্থায় সিলেট সিটি করপোরেশন হঠাৎ করে কোনোরুপ আলাপ আলোচনা না করে হঠাৎ করে হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে, যাতে আমরা নগরবাসী অবগত নই। আমরা সিলেট নগরীর সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান এসেস্টম্যান বাতিল করে সিটি করপোরেশন প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর ও সমাজের সকল শ্রেষি পেশার নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে নতুন করে হোল্ডিং ট্যাক্স আরোপ করতে হবে এবং ১৪ই মে আপত্তি শুনানিসহ সকল কার্যক্রম স্থগিত করতে হবে।

নগরবাসীর যৌথিক দাবি আদায়ে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে মতবিনিময়, মানববন্ধনসহ বিভিন্ন কমসূচী পালন করা হবে।মতবিনিময় সভায় সাবেক প্যানেল মেয়র আবদুল কাইয়ুম জালালী পংকীকে আহবায়ক করে সচেতন নাগরিক সমাজের একটি আহবায়ক কমিটির কমিটি ঘোষণা করা হয়েছে ও ২৭টি ওযার্ডের একজন করে আহবায়ক কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।

 

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৪,/রাত ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit