রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

দুর্গাপুরে নির্বাচনী আচরণিিবধি লঙ্ঘন শব্দযন্ত্র জব্দ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৩০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উচ্চস্বরে মাইক বাজিয়ে জনসভা করায় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ হকের (আনারস প্রতিক) মাইক ও বক্স জব্দ করেছে প্রশাসন। সোমবার রাত সাড়ে নয়টায় পৌরশহরের প্রেসক্লাব মোড় সংলগ্ন প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান।

এ সময় প্রার্থীকে প্রাথমিকভাবে সতর্ক করা হলেও জব্দ করা হয় মাইকের সকল সরঞ্জামাদি। স্থানীয়রা জানান, উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ হক রাত সাড়ে আটটা থেকে তার নির্বাচনী কার্যালয়ে কর্মীসমর্থকদের নিয়ে জনসভা শুরু করেন। এ সময় তিনি প্রেসক্লাব মোড়, উকিলপাড়া, কালীবাড়ি মোড় সহ বেশ কয়েকটি স্থানে একাধিক হর্ণ ব্যবহার করে উচ্চস্বরে বক্তব্য দেন। এতে আশপাশের এলাকায় শব্দ দূষণ ও আবাসিক এলাকায় অস্বস্তি বিরাজ করে। পরে খবর পেয়ে তাৎক্ষণিক প্রসাশন ঘটনা স্থলে উপস্থিত হয়ে উচ্চস্বরে মাইক বন্ধসহ মাইকের সরঞ্জামাদি জব্দ করে। এদিকে প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে সোমবার (৬ মে) রাতেই শেষ হচ্ছে প্রার্থীদের নির্বাচনি প্রচার-প্রচারণা। ইতিমধ্যে ৮ টায় শেষ হয়েছে প্রার্থীদের মাইক দিয়ে প্রচার-প্রচারণার সময়সূচী। এর আগে গত ২৩ই এপ্রিল প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হয় এই নির্বাচনি প্রচারণা।

এ ব্যপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আজ রাত আট টা থেকে মাইকে সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ। এ বিধি না মেনে এক প্রার্থী প্রচারনা করায় তাকে প্রাথমিক সতর্কতা করে শব্দযন্ত্রের সকল কিছু জব্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৪,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit