রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

বাউল সাধক রশিদ উদ্দিনের লেখা গান অন্যের নামে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

শান্তা ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৫৮ Time View

শান্তা ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি : চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাউল সাধক রশিদ উদ্দিনের লেখা একটি গান কোক স্টুডিও অনৈতিকভাবে বাউল আব্দুল খালেক দেওয়ানের লেখা বলে প্রচারের অভিযোগ এনে নেত্রকোণায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন সংস্কৃতিকর্মীরা।  সংবাদ সম্মেলনে দাবি করা হয়  “মাগো মা ঝিগো ঝি করলে কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে দিলে গাঙ্গে। গোমাই নদী নষ্ট করল ঐ না কোলাবেঙ্গে।”এই  গানটি প্রায় শত বছর ধরেই গান বাউল সাধক রশিদ উদ্দিনের লেখা হিসেবে গাওয়া হচ্ছে।

সোমবার (৬ মে) সামাজিক-সাংস্কৃতিক-সাহিত্য  সংগঠনসমূহ  ও সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে এই সংবাদ সম্মেলন ও মানবন্ধন হয়। সকাল সাড়ে ১১ টার দিকে নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন হয়। পরে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন হয়। সংবাদ সম্মেলন ও মানবন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, বাউল সাধক রশিদ উদ্দিনের ছেলে আবু আনসার কালা মিয়া, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, লোকজ সংস্কৃতি গবেষক ও রাজু’র বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমানসহ অন্যরা। বক্তারা বলেন,  মাগো মা ঝিগো ঝি’  গানটি নেত্রকোণার বাউল সাধক প্রায়াত রশিদ উদ্দিনের সৃষ্টি। বাংলার ভাটি বা হাওরাঞ্চলে তিনি মালজোড়া গানের অমর সাধক।

এই জনপদের মাটি থেকে উঠে এসেছে এই গান। গানের কথায় কথায় এই অঞ্চলের ছোঁয়া রয়েছে। সম্প্রতি কোক স্টুডিও দুইটি শব্দ এদিক সেদিক করে এই গানটি বাউল আব্দুল খালেক দেওয়ানের নামে চালিয়ে দিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে মাববন্ধনকারীরা বলেন, বাউল রশিদ উদ্দিনের গান  অবিলম্বে রশিদ উদ্দিনের নামেই প্রচার করাসহ কোকস্টুডিওকে ক্ষমা চাইতে হবে। 

এর অন্যথা হলে সংস্কৃতিকর্মীরা কঠোর আন্দোলনসহ আইনগত পদক্ষেপ নেয়ার হুশিয়ারি দেন। এছাড়াও একাধিক সূত্রে জানা যায়, নেত্রকোণার কৃতি সন্তান উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ও সংগীতশিল্পী প্রয়াত বারী সিদ্দিকী জীবদ্দশায় বিভিন্ন টেলিভিশনে গানের অনুষ্ঠানে এবং বিভিন্ন গানের মঞ্চে বলে গিয়েছেন বাউল সাধক রশিদ উদ্দীনের লেখা ” মাগো মা ঝিগো ঝি ” গান।  এই গান প্রয়াত বারী সিদ্দিকী নিজেও গেয়েছেন।

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৪,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit