মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

পবিত্র হজ সামনে করে নতুন নির্দেশনা সৌদির

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ পালন সুষ্ঠ ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রতি বছর ব্যাপক কর্মসূচি গ্রহণ করে সৌদি সরকার।

এরই ধারাবাহিকতায় এবার অনেক আগে থেকেই অনুমতিবিহীন যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহ্বান জানিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়।
 
শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। মূলত পবিত্র হজে সারাবিশ্ব থেকে আগত বিপুল সংখ্যক হজযাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানায় দেশটির জননিরাপত্তা বিভাগ।
 
নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে মক্কায় প্রবেশের জন্য অবশ্যই অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। এমনকি সৌদি নাগরিকদেরও। 
 
হজের সময় মক্কার পবিত্র স্থানগুলোতে কাজ করার অনুমতি পাওয়া ব্যক্তি, মক্কার স্থানীয় অভিবাসী, পবিত্র হজ পালনের অনুমতিপত্র বা তাছরিহ্ ব্যতীত আপাতত যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহব্বান জানানো হয়েছে। 
 
নিষেধ অমান্যকারীদের মক্কায় প্রবেশের চেকপয়েন্ট থেকে ফেরত দেয়াসহ শাস্তির মুখোমুখি করা হতে পারে।আগামী ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরবে আসতে শুরু করবেন মুসল্লিরা। বাংলাদেশ থেকেও একই দিনে হজযাত্রীরা যাবেন সৌদি আরবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit