মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

এবার ইসরাইলগামী সব জাহাজে হামলার হুমকি হুথির

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের আয়ত্তে থাকা যে কোনো জায়গায় ইসরাইলগামী জাহাজে হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। 

শুক্রবার (৩ মে) সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে টেলিভিশনে দেওয়া ভাষণে এমন হুমকি দেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, ‘ভূমধ্যসাগরের যেখানে আমরা পৌঁছাতে পারব, সেখানেই ইসরাইলের বন্দরগামী জাহাজে আমার হামলা চালাব।’

দখলদার ইসরাইলের বর্বরতা এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল-মানদাব প্রণালি এবং এডেন উপসাগরে ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছেন ইরানপন্থি হুথি বিদ্রোহীরা।

তাদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে অনেক শিপিং কোম্পানি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। লোহিত সাগর দিয়ে যাওয়ার বদলে এখন আফ্রিকার দক্ষিণাঞ্চল ঘুরে জাহাজগুলো গন্তব্যে যাচ্ছে। এতে করে পরিবহণ খরচ আশঙ্কাজনক হারে বেড়েছে।

ছয় মাসেরও বেশি সময় ধরে চলা হামাস-ইসরাইলের যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজায় ইসরাইলি বর্বরতা থামাতে এবং হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করতে জিম্মি চুক্তি ও যুদ্ধবিরতির আলোচনা চলছে। এ নিয়ে নতুন করে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধিদলের মিশরের রাজধানী কায়রোতে যাওয়ার কথা রয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৪,/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit