মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

আজ থেকে ট্রেনে বাড়তি ভাড়া, যাত্রীদের ক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : আজ শনিবার থেকে রেলযাত্রায় রেয়াতি সুবিধা উঠে যাচ্ছে। এর ফলে দূরের যাত্রীদের ওপর চাপছে বাড়তি ভাড়ার বোঝা। নতুন দামে টিকিট কেটে ক্ষোভ ঝেড়েছেন দূরের যাত্রীরা।

এক যাত্রী ক্ষোভের সুরে বলেন, বর্তমানে সব কিছুর দাম বাড়ছে। মানুষের ওপর জুলুম হচ্ছে। আবার এদিকে ট্রেনের টিকিট কালোবাজারিদের হাতে চলে যায়। সাধারণ যাত্রীরা টিকিট পায় না। 

আরেক যাত্রী বলেন, ট্রেনের যাত্রীসেবা তো অনেক দূরের বিষয়। এটি আশা করছি না। কোনোরকম গন্তব্যে পৌঁছাতে পারলেই আমরা খুশি।

আগের নিয়ম অনুযায়ী, রেলের যাত্রীরা ১০১ থেকে আড়াইশ কিলোমিটার ভ্রমণে ২০ শতাংশ, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার ভ্রমণে ২৫ শতাংশ এবং এর বেশি দূরত্বের জন্য ৩০ শতাংশ ছাড় পেতেন। সেই বিধান উঠে যাওয়ায় বর্তমানে গন্তব্যভেদে ২০ টাকা থেকে দেড়শ টাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে। এসি চেয়ারের দাম সর্বোচ্চ ৩০০ এবং কেবিনের ভাড়া বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত।

নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে আগের ভাড়া পুনর্বহালের দাবি যাত্রীদের। একজন যাত্রী বললেন, রেলের ভাড়া বাড়লে তা নিম্ন আয়ের মানুষের নাগালের বাহিরে চলে যাবে। ভাড়া বাড়ার পাশাপাশি রেলের সেবা বৃদ্ধিরও দাবি যাত্রীদের।

রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানালেন, রেলের লোকসান কমাতে রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। অন্যথায় রেলসেবার মান উন্নয়ন করা সম্ভব নয়।

তিনি বলেন, রেয়াতি সুবিধা দেওয়ার ফলে বিপুল পরিমাণ রাজস্ব হারাতে হচ্ছে। এই সুবিধা প্রত্যাহারের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। এটির প্রভাব সকল যাত্রীর ওপর পড়বে।

এদিকে, রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তের সঙ্গে একমত নন যোগাযোগ বিশেষজ্ঞরা। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, মোট ভাড়ার ওপর রেয়াতি সুবিধা প্রত্যাহারের প্রভাব পড়বে। কিন্তু নীতিনির্ধারকরা বলার চেষ্টা করছেন রেলের ভাড়া বাড়ছে না। আসলে রেলের ভাড়া বাড়ছে। এটির প্রভাব সাধারণ জনগণের ওপর পড়বে।

গণপরিবহণ হিসেবে রেলের এই সুবিধা বহাল রাখা উচিত বলেও মনে করেন তারা। এখনো উন্নত বিশ্বে ট্রেন ভ্রমণে যাত্রীদের আকৃষ্ট করতে রেয়াতি সুবিধা দেওয়া হয়। এ ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের এমন সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তারা।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৪,/সকাল ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit