রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার সাড়ে ৯ হাজার প্রবাসী দেশে পৌঁছেছে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া অবহেলিত ফুলবাড়ী রেলস্টেশন আধুনিকায়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন॥ এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে ত্রিপুরা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৭২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ মো. মোমিন প্রকাশ বাদশা(২১)নামের মাদক কারবারিকে  গ্রেফতার করেছে থানা পুলিশ।বুধবার (১ মে) জেলায় চলমান বিশেষ অভিযান এর অংশ হিসেবে রামগড়  থানার একটি চৌকস দল  থানা এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে    রাত ১২টার দিকে  রামগড় থানাধীন ১নং রামগড় ইউপির ৫নং ওয়ার্ডের দক্ষিণ লামকু পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মো. মোমিন প্রকাশ বাদশা(২১), দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হতে একশত পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী -মো. মোমিন প্রকাশ বাদশা(২১),খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সদর ইউপির ৫নং ওয়ার্ড দক্ষিণ লামকুপাড়া এলাকার বাসিন্দা মো. রুহুল আমিন, এর ছেলে।গ্রেফতারকৃত  আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন,খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতের লক্ষ্যে মাদক ও চোরাকারবারিদের দৌরাত্ম্য রুখে দিতে খাগড়াছড়ি জেলা পুলিশ আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। 

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৪,/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit