শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

মাটিরাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী রফিকের আনারস প্রতীকের সমর্থনে যুবলীগের মোটর সাইকেল শোভাযাত্রা 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১১৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গায় উপজেলা  পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলামের আনারস প্রতীকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে যুবলীগ। মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রায় কয়েক‘শ মোটর সাইকেল নিয়ে অংশগ্রহণ করে প্রায় ১ হাজার যুবলীগ, নেতাকর্মী সাধারন ভোটাররা। 

বুধবার (১ মে) বিকালের দিকে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান  মো. রফিকুল ইসলামের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি, সাপমার, আলুটিলা বটতলী, কাজীপাড়া, হাতিয়াপাড়া, পলাশপুর হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে আনরাস প্রতীকের সমর্থনে একটি মিছিল মাটিরাঙ্গা পৌর শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে চৌধুরী কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। 

পরে চৌধুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সমাবেশে মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগ মাটিরাঙ্গার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলামকে আনারস প্রতীকে ভোট দিয়ে আবারো বিজয়ী করার আহবান জানান। এসময় যুবলীগের নেতাকর্মীদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলামের আনারস প্রতীকের সমর্থনে নির্বাচনের দিন (৮ মে) বিকাল পর্যন্ত মাঠে থাকার আহবান জানান। 

মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলামের আনারস প্রতীকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রায় মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. নুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জালাল মজুমদার, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম বাবু,  মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. শওকত আকবর, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. জাফর আহাম্মদ, মাটিরাঙ্গা পৌর যুবলীগের সহ-সভাপতি জোগেশ সুত্রধর, পৌর যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক উশামং মারমা ও মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. শাহিন আলম প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit