বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
শাপলা চত্বর হত্যাযজ্ঞে গ্রেপ্তার দেখিয়ে লতিফ সিদ্দিকীকে কারাগারে প্রেরণ হজে বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমালো সরকার আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ?

খাগড়াছড়িতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ১০৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে বিষয়কে  রেখে খাগড়াছড়িতে  মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। বুধবার (১ মে) সকালের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি পৌর টাউন হল  থেকে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে একটি  র‌্যালি বের হয়। র‌্যালিটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  টাউন হলে এসে র‌্যালিটি শেষ হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

বক্তারা  বলেন, বিশ্বব্যাপী আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম, ত্যাগ ও ভূমিকা অনস্বীকার্য। তাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ঘামে দেশ বাঁচে, শ্রমিকদের ঘামে দেশের অর্থনৈতিক টিকে থাকে। শ্রমিকেরা দেশের জন্য সম্পদ বলে মন্তব্য করেন বক্তারা।

এ সময় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা,খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী অফিসার নাঈমা ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তফিকুল আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি  প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া, জাতীয় শ্রমিক লীগের খাগড়াছড়ি জেলা সভাপতি জানু সিকদার, জাতীয় শ্রমিক লীগের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল প্রমুখ বক্তব্য রাখেন। মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শ্রমজীবী ও অন্যান্য সংগঠক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৪,/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit