বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

গ্রামাঞ্চলের উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান স্থানীয় সরকারমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : বৈঠকে বাংলাদেশ সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নে চায়না সরকারের পক্ষ থেকে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে নগর ও গ্রামাঞ্চলের উন্নয়নে চীনের অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।

পৌরসভার অবকাঠামো নির্মাণ, নগর বর্জ্য-ব্যবস্থাপনা এবং নগর ও গ্রামীণ স্থানীয় সরকার ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বরোপ করা হয়। এছাড়া নগর ও গ্রামাঞ্চলে জনগণের জীবনমান উন্নয়নে স্থানীয় সরকার ব্যবস্থাপনা উন্নত করার বিষয়ে বৈঠকে সবিস্তারে আলোচনা করা হয়।

বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীনে ভ্রমণের বিষয় উল্লেখ করে বলা হয়, উভয় নেতার দুদেশ সফরের ফলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, মন্ত্রীর একান্ত সচিব মো. নাসির উদ্দিন, বেইজিংয়ের ইকোনমিক কাউন্সিলর মো. মমিনুল হক ভূঁইয়া।

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৪,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit