বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

বাবা মায়ের নিয়মিত ঝগড়া শিশু সন্তান হাজির থানায়

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১২১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : খুব সাধারন বিষয় নিয়েই বাবা-মায়ের মধ্যে ঝগড়া লেগে থাকে এবং সেটা নিয়মিত। ছয় বছরের শিশু সিয়ামের কাকুতি মিনতিও বাবা-মায়ের ঝগড়া থামাতে পারে না। এমনকি তার চোখের সামনেই মাদকাসক্ত বাবা প্রায়ই মাকে মারধর করে। এসব সহ্য হচ্ছিলো না সিয়ামের। অবশেষে থানায় হাজির হয় সিয়াম। খোঁজে বের করে থানা অফিসার ইনচার্জকে (ওসি)। পুলিশ তাকে চেয়ারে বসিয়ে অভিযোগ শুনে। অতপর সিয়ামকে নিয়ে বাড়িতে যায়। ডেকে আনে বাবাকে। তাৎক্ষণিকভাবেই বাবা-মাকে তারা আর কখনো ঝগড়া না করার অঙ্গীকার করান। এতে খুশি সিয়াম পুলিশকে বেশ হাসিমুখে বিদায় দেয়।

ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার। প্রাতবাজার নাম এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সিয়াম। রবিবার বেলা দুইটার দিকে সরাইল থানায় উপস্থিত হয়। থানায় বসেই তার কথা শুনেন ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম। শিশু সিয়ার তার বাবা-মায়ের প্রতি অভিযোগ আনার পাশাপাশি এ পরিস্থিতি থেকে পরিত্রান থেকে পুলিশের সহযোগিতা কামনা করেন। বিষয়টি সমাধানে এস.আই জয়নাল আবেদীন, এএসআই সাইফুল ইসলাম তাৎক্ষনিকভাবে শিশুটিকে নিয়ে তার বাড়িতে যান। ডেকে পাঠান তার বাবাকে। একই সঙ্গে বাড়িতে থাকা তার মাকেও থাকতে বলেন। পরে সিয়ামের উপস্থিতিতে বাবা-মাকে আর ঝগড়া না করার অঙ্গীকার করানো হয়।

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুরে হঠাৎ করেই শিশুটি এসে থানায় হাজির হয়। সে তার বাবা মায়ের প্রতি বিরক্ত প্রকাশ করে ও নানা অভিযোগ করে। তার কথা শুনে পুলিশ পাঠিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। সিয়ামের বাবা মা জানিয়েছে তার আর কখনো ঝগড়া করবে না। এতে সিয়ামও বেশ খুশি হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit