মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

জয়পুরহাটের কিশোর-কিশোরীদের কৃতিত্ব

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাট জেলার ২ কিশোরী ও ৪ কিশোর, ২২ জেলার ৩৫০ জন প্রতিযোগির মধ্যে ৪ ক্যাটারগরির প্রতিযোগিতায় ২ ক্যাটাগরিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে। গত ২৭ ও ২৮ এপ্রিল ঢাকার সরওয়ার্দী ইনডোর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ৪র্থ জাতীয় সাভাতে ফ্রেন্ডশীপ কিক বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জেলার ৬ জনের দলের ১জন স্বর্ণ, ১জন রৌপ্য ও ৪ জন ব্রোঞ্জ পদক লাভ করেন।

জেলার ক্রীড়ার তত্বাবধানে ও জেলার কিক বক্সিং কোচ এবং রেফারী আমানুল্লাহ আমান এর দায়িত্বে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৬ জন দলের জেলার আক্কেলপুর উপজেলার সোনামূখী ইউনিয়নের কানুপুর গ্রামের ক্যাডেট ইভেন্টে ১২ বছর বয়সী কিশোরী নাফিসা স্বর্ণ ও কিশোর আলিফ ব্রোঞ্জ পদক এবং ইয়থ ক্যাটাগরির ইভেন্টে জেলা সদরের জামালপুর ইউনিয়নের দাদরা জন্তিগ্রামের ১৭ বছর বয়সী কিশোর তানজিল রৌপ্য ও শহরের প্রফেসরপাড়ার আরাফাত হোসেন, মাদ্রাসা রোডের সামীর হোসেন এবং দেওয়ানপাড়ার কিশোরী রিংকি ব্রোঞ্জ পদক পান।

এ ৪র্থ জাতীয় সাভাতে ফ্রেন্ডশীপ কিক বক্সিং প্রতিযোগিতায় উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন, জাতীয় আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি ডিরেক্টর জেনারেল (প্রশিক্ষণ) মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস। বিশেষ অতিথি ছিলেন মার্শাল আর্ট কনফেডারেশন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাসান-উজ-জামান-মুণি, সাভাতে ডেভেলপমেন্ট কমিশন, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি সিফু দিলদার হোসেন দিলু এবং বর্তমান কার্যনির্বাহী পরিষদের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাভাতে রেফারী, রাজশাহীর অস্কার আহাদ খান রুমেল।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit