শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

হালাল প্রাণীর যে ৮ জিনিস খাওয়া জায়েজ নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : ১. পুরুষ লিঙ্গ। ২. স্ত্রী লিঙ্গ। ৩. মূত্রথলি। ৪. মেরুদণ্ডের ভেতরের মগজ বা সাদা রগ। ৫. পিত্ত। ৬. অণ্ডকোশ। ৭. চামড়ার নিচের টিউমারের মতো উঁচু গোশত। ৮. প্রবাহিত রক্ত। তবে এগুলোর ৮ম প্রকার প্রবাহিত রক্ত অকাট্য হারাম, বাকিগুলো মাকরুহে তাহরিমি। (আহসানুল ফাতাওয়া ৭/ ৪০৭)

প্রবাহিত রক্ত অকাট্য হারাম। এর দলিল হচ্ছে, আল্লাহ তাআলার বাণী, ‘আপনি বলে দিন, যা কিছু বিধান ওহির মাধ্যমে আমার কাছে পৌঁছেছে, তন্মধ্যে আমি কোন হারাম খাদ্য পাই না কোন ভক্ষণকারীর জন্যে, যা সে ভক্ষণ করে; কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকরের মাংস এটা অপবিত্র। (সুরা আল আনআম ১৪৫)

বিশিষ্ট তাবিঈ কাতাদা রহ. বলেন, حرم من الدماء ما كان مسفوحا ، فأما لحم خالطه دم فلا بأس به হারাম করা হয়েছে প্রবাহিত রক্ত; সুতরাং যে রক্ত গোশতের সঙ্গে লেগে থাকে তাতে কোন অসুবিধা নেই। (তাফসির ইবন কাছীর ৩/৩৫৩)
বাদায়ে’-গ্রন্থে (৫/৬১) এসেছে, ‘হালাল প্রাণীর সাতটি অংশ খাওয়া নিষেধ। তাহল, প্রবাহিত রক্ত, পুরুষ লিঙ্গ, অণ্ডকোশ, স্ত্রী লিঙ্গ , চামড়ার নিচের টিউমারের মতো উঁচু গোশত, মূত্রথলি, পিত্ত। কেননা, আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন ও নিষিদ্ধ করেন নোংরা বস্তুসমূহ। (সুরা আল-আরাফ ১৫৭)

আর এই সাতটি বস্তু এমন যা মানুষ স্বভাবত ঘৃণা করে। আর মুজাহিদ রহ. থেকে বর্ণিত, ‘রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বকরির পুরুষ লিঙ্গ, অণ্ডকোশ, স্ত্রী লিঙ্গ , চামড়ার নিচের টিউমারের মতো উঁচু গোশত, পিত্ত, মূত্রথলি ও প্রবাহিত রক্ত অপছন্দ করেছেন।’

এখানে মাকরুহ (অপছন্দ) দ্বারা উদ্দেশ্য, মাক্রুহে তাহরিমি। কেননা, উক্ত ছয়টি বস্তুর উল্লেখ প্রবাহিত রক্তের সাথে করা হয়েছে। আর প্রবাহিত রক্ত হারাম। ইমাম আবু হানিফা রহ. থেকে বর্ণিত, রক্ত হারাম, ছয়টি বস্তু মাকরুহ। রক্ত হারাম; কেননা, তা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। আর তাহল, আল্লাহ তাআলার বাণী- أَوْ دَمًا مَّسْفُوحًا অথবা প্রবাহিত রক্ত।’

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit