সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

যে সব এলাকায় সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : রোববার (২৮ এপ্রিল) রাতে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাত ৯টা থেকে সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে রাত ৯টা থেকে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী তিন দিন সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিন সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit