শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রজন্মকে দক্ষতা ও যোগ্যতায় স্মার্ট মানুষ হিসেবে গড়ে তুলতে চান-পার্বত্য প্রতিমন্ত্রী

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৫২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এ প্রজন্মকে দক্ষতা ও যোগ্যতায় স্মার্ট মানুষ হিসেবে গড়ে তুলতে চান।

রোববার (২৮ এপ্রিল) দুপুরের দিকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি উপস্থিত ছাত্র-ছাত্রী ও সুধিজনদের উদ্দেশে এ কথা বলেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান-এর সভাপতিত্বে  খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম(বার) খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. সরাফত হোসেন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, সারা দুনিয়া এখন প্রযুক্তি নির্ভর। আমাদের ভবিষ্যত প্রজন্মই আমাদের হাতিয়ার, আমাদের সম্পদ। বিজ্ঞানমনস্ক এ প্রজন্মই আগামিতে দেশ পরিচালনা করবে। দেশ ও জনগণের কল্যাণে আগামি প্রজন্মকে নিবেদিত হতে হবে। দেশে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনসহ মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, নিজেকে একজন যোগ্য, দক্ষ ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, যার যার জায়গা থেকে প্রত্যেকের কর্মদক্ষতা ও দেশপ্রেমই গড়ে তুলতে পারে স্মার্ট বাংলাদেশ। তিনি ছাত্র-ছাত্রীদের বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য ইংরেজি ভাষা শিখার পাশাপাশি চীনা, জাপানি, কোরিয়ান, ফ্রান্স, জার্মানি ভাষা শেখার তাগিদা দেন। তিনি বলেন, আমাদের দেশের ছেলেমেয়ে অন্যদের চেয়ে কোনো অংশে পেছনে নেই। আলোচনা শেষে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বিজ্ঞান মেলায় ছাত্রছাত্রীদের উদ্ভাবিত প্রযুক্তিসমূহ পরিদর্শন করেন। 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit