রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

‘জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তা দলটিকে পরিষ্কার করতে হবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না। জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তা দলটিকে পরিষ্কার করতে হবে।’

আজ রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিনে বনানী কবরস্থানে তার প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে জাতীয় পার্টির নেতা জি এম কাদেরের গতকালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের ওই কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত।’শেখ জামালকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতেই ৭৫ এর ১৫ আগস্টের হত্যাকাণ্ড। খুনিদের মদদ দিয়েছে জিয়া-মোশতাক চক্র।

এর মধ্য দিয়ে দেশে হত্যা, ক্যু ও ষড়যন্তের রাজনীতি শুরু হয়। শেখ হাসিনা দেশে ফিরে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে উন্নয়ন ও অগ্রগতির ধারা সূচিত করেন। বর্তমানে সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতিতে দেশে উন্নয়নের ধারা অব্যাহত আছে।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit