বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আশুলিয়ায় পথচারীদের মাঝে শ্রমিক নেতার ফলের জুস বিতরণ 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩৬২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : তীব্র গরমে ও তাপপ্রবাহে আশুলিয়ায় শ্রমিক নেতা মোঃ ইমাম হোসেনের উদ্যোগে সর্বস্তরের মাঝে ফলের জুস বিতরণ করা হয়েছে। শনিবার ১২টা থেকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থানরত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এই ফলের জুস বিতরণ করা হয়। এসময় আপেল, তরমুজ, আনারস, কলা, লেবু, এসএমসির টেসমি, তোকমা, লেবু ও ইসাবগুলের ভুষির সমন্বয়ে সংমিশ্রিত জুস বিভিন্ন যানবাহনের চালক থেকে শুরু করে সর্ব সাধারণের মাঝে বিতরণ করা হয়।
শ্রমিক নেতা মোঃ সরোয়ার হোসেন সহ আরও অনেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।এক ভ্যান চালক জানান, কর্মের জন্য বাহিরে আসতেই হয়। এই প্রচণ্ড গরমে আমাদের ভ্যান চালাতে খুব সমস্যা হচ্ছে। শরীরে ঘাম ঝরে গলা শুকিয়ে যায়। আজ শ্রমিক নেতা ইমামের এমন ব্যতিক্রমী উদ্যোগে আমরা এই ঠাণ্ডা শরবত পান করতে পেরে খুব শান্তি লাগলো। পথচারী রুমি বেগম জানান, এখানে কাজে এসেছিলাম। গরমে খুব তৃষ্ণা লাগছিলো। এই ঠাণ্ডা শরবত খেয়ে শরীরে স্বস্তি ফিরে এলো। 
শ্রমিক নেতা ইমাম জানান, কয়েকদিন ধরে বাড়ছে তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে। রাস্তায় বেড় হলে প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত হচ্ছেন তারা। এতে করে হিটস্ট্রোকের সম্ভবনা রয়েছে। তাদের কথা ভেবেই শরীর শীতল রাখার জন্য এই উদ্যোগ গ্রহণ করি। বিভিন্ন ফল মিশ্রিত ঠাণ্ডা শরবত শরীর অনেক সতেজ করে। তিনি আরও জানান, রাস্তায় বেড় হলে রোদ থেকে কিছুটা রক্ষার জন্য ছাতা ও একটি পানির বোতল সঙ্গে নিতে। যাতে হিটস্ট্রোকের মতো ঝুঁকি থেকে আমরা সকলে রেহাই পেতে পারি।
উল্লেখ্যঃ এই শ্রমিক নেতার উদ্যোগে এর আগেও পথশিশু ও প্রতিবন্ধী সহ দুস্থ  অসহায়দের পাশে থেকে নানা সহযোগিতা করেছেন।

কিউএনবি/অনিমা/২৭  এপ্রিল ২০২৪/দুপুর ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit