বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২০৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় বাঁশবাগান থেকে এক পোশাক কর্মীর রক্তাক্ত মরদেহে উদ্ধার করেছেন পুলিশ। শুক্রবার সকালে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার বাঁশবাগান থেকে তার এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনজু খাতুন নরসিংহপুরের হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর হিসাবে কাজ করতো। সে গাইবান্ধা জেলার সদর থানার ঘাগুয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশসূত্রে জানা যায়, আশুলিয়ার কাঠগড়ার নয়াপাড়া এলাকার বাঁশবাগান থেকে নারী পোশাক কর্মীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গলায় একটি আইডি কার্ড দেখা গেছে। আইডি কার্ডটি কর্মস্থলের আইডি কার্ড ছিল। সেই আইডি কার্ড অনুযায়ী নিহতের নাম আনজু খাতুন। তিনি হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর ছিলেন। কেউ তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন চন্দ্র বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ হত্যাকান্ডের কারণ উদঘাটনের চেষ্টা করছে। কর্মস্থল থেকে ফেরার পথে কেউ তাকে হত্যা করে ফেলে রেখে যেতে পারে। এব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলেও তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৪,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit