বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

মেট্রোরেল সম্প্রসারণের দাবিতে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১১১ Time View
আশুলিয়া ঢাকা প্রতিনিধি : যোগাযোগ খাতে সরকারের অগ্রাধিকার মেট্রোরেলের এমআরাটি-৫, এমআরটি-৬ এর আওতায় চলমান প্রকল্পি হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত সম্প্রসারণের দাবিতে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সাভার উপজেলা পরিষদের আমতলা এলাকায়  এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মেট্রোরেল হেমায়েতপুর থেকে নবীনগর অথবা দিয়াবাড়ি থেকে সাভারের রেডিও কলোনী পর্যন্ত বর্ধিত করার দাবি জানানো হয়।মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সাভার নাগরিক কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মোঃ কামরুজামান খান। 

এসময় তিনি বলেন, মেট্রোরেলের প্রকল্প সাভার পৌর এলাকার শেষ সীমানা পর্যন্ত সম্প্রসারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বরাবর আবেদন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মূখ্য সচিবকে এ ব্যাপারে অবগতপত্র দেওয়া হয়েছে। সেইসঙ্গে রেলমন্ত্রী, সচিব ও মহাপরিচালকে পত্র দিয়ে এবং সরাসরি সবকিছুৃ অবগত করা হয়েছে। সুবিধা বঞ্চিত সাভারবাসী রেলসেবা পাওয়ার আশায় বুক বেঁধেছেন। সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচীর অংশ হিসেবে সাভারের লাখ লাখ মানুষ মেট্রোরেলের সুবিধা প্রত্যাশা করেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তারা এমআরটি-৫ প্রকল্প সাভার হেমায়েতপুর থেকে সাভার পৌর এলাকার রেডিওকলোনী থেকে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সম্প্রসারণের দাবি জানান। বক্তারা বলেন, এই প্রকল্পে সরকার যদি কোনোরকম জটিলতা মনে করে তাহলে এমআরটি-৬ প্রকল্প উত্তরা দিয়াবাড়ি থেকে বিরুলিয়া হয়ে সাভার রেডিওকলোনী পর্যন্ত সম্প্রসারণ করা যেতে পারে। পর্যায়ক্রমে তা নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সম্প্রসারণের দাবিও জানান বক্তারা। কর্মসূচীতে সড়কের উপর দিয়ে সম্ভব না হলে মাটির নিচ দিয়ে মেট্রোরেলের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে সাভার অংশ যুক্ত করার দাবি জানানো হয়েছে। মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন বয়সী মানুষসহ যুব ও তরুণ সমাজের কয়েক’শ প্রতিনিধি অংশ নেয়।

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৪,/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit